গাজা থেকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে ৫টিকে সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায় ইসরায়েলি বাহিনী।
রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি এলাকায় পতন চিহ্নিত করা হয়েছে এবং সৈন্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ছাড়া প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন এবং গ্যান ইয়াভনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে
এবং তিনজন সামান্য আহত হয়েছেন।
বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডসের দাবি, তারা ইসরায়েলের উপকূলীয় একটি শহরে হামলা চালিয়েছে।
কাসসাম ব্রিগেড জানায়, তারা ইসরায়েলের আশদোদ শহরে রকেট হামলা চালিয়েছে। এই হামলা গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।






সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply