বগুড়ার কাহালুতে গফুর সরদার (৬৭) নামের এক ব্যক্তিকে গলাটিপে হত্যা করেছে তার ছোট ভাইয়ের স্ত্রী। দুই শতক জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাহালু উপজেলার পলিভুগইল মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ইব্রাহীম সরদারের ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, বাড়ি সংলগ্ন মাত্র দুই শতক জায়গা নিয়ে গফুর সরদারের সাথে তার ছোট ভাই চাঁন মিয়ার বিরোধ চলছিল। চাঁন মিয়া তার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। কয়েকদিন আগে চাঁন মিয়ার স্ত্রী জ্যোস্না বেগম বাড়িতে যান। শুক্রবার সকালে জ্যোস্না বেগম বিরোধপূর্ণ ওই জায়গায় মাটি কাটা শুরু করেন। এ সময় গফুর সরদার মাটি কাটতে নিষেধ করেন। কথাকাটির একপর্যায়ে গফুরকে কিল ঘুষি মারতে থাকেন জ্যোস্না। এতে তিনি মাটিতে পড়ে গেলে গলাটিপে ধরলে ঘটনাস্থলেই মারা যান গফুর।
ওসি আরো বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন জ্যোস্না বেগমকে আটক করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
Leave a Reply