1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিআইডির এসিপি প্রদ্যুমনের মৃত্যু, ভক্তদের ক্ষোভ

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সিআইডির এসিপি প্রদ্যুমনের মৃত্যু, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’, আর এর অন্যতম চরিত্র এসিপি প্রদ্যুমন। শিবাজী সতমের অভিনয় এই চরিত্রটাকে প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে।

কিন্তু ‘সিআইডি’তে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে। সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে এই আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। কারণ শিবাজী আর এই চরিত্রে কাজ করতে চাইছেন না।

অভিনেতা নিজেই চরিত্রটি থেকে বিরতি চাইছিলেন আর সে কারণেই পর্দায় তার মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে। তবে এ বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন সিআইডি ভক্তরা।

হিন্দুস্টান টাইমস থেকে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে সিআইডির প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমনকে দেখছে দর্শক। তবে প্রচারে আসা শেষ পর্বে দেখা যায়, ভয়ঙ্কর অপরাধী বার্বোজা একটি বিস্ফোরণের ফাঁদে ফেলে দেন এসিপিকে, যেখানে তার মৃত্যুর ইঙ্গিত দেয়া হয়।

এ নিয়ে জল্পনা চললেও শেষ পর্যন্ত শনিবার (৫ এপ্রিল) রাতে সনি টিভি ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই।

সেই পোস্টে একটি ছবি দেয়া হয়, যেখানে লেখা ছিল, একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমনের (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমনের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।

এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক আর ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। অভিনেতা নিজে বিরতি চাইলেও ভক্তরা এটা মানতে নারাজ। সনি টিভির সেই পোস্টে কেউ লিখেছেন, এটা কী করলেন আপনারা? আমাদের প্রিয় চরিত্র, যার সঙ্গে একটা পুরো প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে,

তাকে এমনভাবে শেষ করে দিলেন? অন্য একজন ভক্ত লিখেছেন, এটা শুধু এসিপি প্রদ্যুমনের মৃত্যু নয়, এটা সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যুও। আপনারা একটা চরিত্র নয়, একটা ইতিহাসকে শেষ করে দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসিপির চরিত্রের মৃত্যু নিয়ে নেটিজেনদের আলোচনা চলমান।

শিবাজী সতম ২৭ বছর ধরে এই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। প্রজ্ঞা, সাহস, নেতৃত্ব আর ন্যায়বোধের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন তিনি।

তবে অভিনেতা নিজেই যেন এই চরিত্র থেকে বের হটে চাইছিলেন। সে কারণেই পর্দায় তার মৃত্যু দেখানো হয়েছে।  উল্লেখ্য, বিপি সিং নির্মিত ও প্রযোজিত সিআইডি ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হয়ে আসছে।

এই দীর্ঘ সময়ে প্রায় ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে এবং এটি ভারতের অন্যতম দীর্ঘতম চলমান ধারাবাহিক নাটক।

সুত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews