বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সারাদেশে ৭৪ টি সাংগঠনিক শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী রাজা’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রিংকু।
আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহঃ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,
ঢাকা কলেজ ছাত্রদলের সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য মোঃ ফিরোজ আলম,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সদস্য মোঃ মাহমুদুর হাসান নাঈম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সেতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন মীম, যুগ্ন আহ্বায়ক মোঃ নজরুল হোসেন,
যুগ্ন আহ্বায়ক মোঃ তানভীর মাহমুদ সাকিব, সদস্য মোঃ জাকির হোসেন, সদস্য শহিদুল ইসলাম, সদস্য মোঃ আক্তারুজ্জামান, সদস্য মোঃ সুমন আলী, সদস্য মোঃ খাইবুর ইসলাম ডন বিশ্বাস প্রমূখ।
এছাড়াও জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Leave a Reply