1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এলক্লাসিকো কোপা দেল রের ফাইনালে,রিয়াল মাদ্রিদ কি প্রতিশোধ নিতে পারবে

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

এলক্লাসিকো কোপা দেল রের ফাইনালে,রিয়াল মাদ্রিদ কি প্রতিশোধ নিতে পারবে

চলতি বছরের শুরুতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। যেখানে কাতালানদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে টুর্নামেন্টটির রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা।

এদিকে লা লিগাতেও সিংহাসনের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। বার্সেলোনা শীর্ষে থাকলেও তাদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছে রিয়াল। ইয়ামাল-রাফিনিয়ারা একবার হোঁচট খেলেই তাদের টপকে যাবে ভিনি-বয়ড়ারা।

এর মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালে দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালকে এলক্লাসিকোতে রূপ দিয়েছে হান্সি ফ্লিক ও আনচেলত্তির শীষ্যরা। আগামী ২৬ এপ্রিল শিরোপা লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগের ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। শেষ মুহূর্তে অ্যান্টনিও রুডিগারের ঝলকে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।

ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত স্কোরলাইনের সমতায় লক্ষ্যে ছিল রিয়াল মাদ্রিদ। পরক্ষণে ডাভিড আলাবা আত্মঘাতী হলে শুরু হলো গোলের উৎসব। সময়ের সাথে ম্যাচের গতিপথ বদলায়। কখনও রিয়াল সোসিয়েদাদ ফাইনালের পথে এগিয়ে যায় তো কখনও রিয়াল মাদ্রিদ।

রোমাঞ্চে ঠাসা লড়াইয়ের ১১৫ মিনিটে আরেকবার সফরকারীদের জালে বল জড়ালে সেটাই গড়ে দেয় ব্যবধান। শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে চার গোলদাতা হলেন- এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনি ও আন্টোনিও রুডিগার।

এদিকে প্রথম লেগে ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করলেও দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ফেররান তরেসের একমাত্র গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে ফাইনালের টিকিট পেয়েছে কাতালানরা।

এতে সুপার কাপের ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই হারের পর অনেক হতাশ হয়েছিল মাদ্রিদের একাধিক ফুটবলার। তাই এবার শিরোপা ঘরে তুলতে মরিয়া। তবে শেষ হাসি কারা হাসে সেটায় দেখার বিষয়।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews