1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়

সম্প্রতি বাংলাদেশ দলে হামজা চৌধুরী যুক্ত হওয়ায় দেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ভক্তরা। সবশেষ ম্যাচে ভারতকে তাদের মাঠে রুখে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধি। যার পুরস্কারও পেয়েছে বাংলাদেশ, ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠেছে হাভিয়ের কাবরেরার দল।

বৃহস্পতিবার (৩ মার্চ) ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিং থেকে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান এটি।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। অসংখ্য সুযোগ নষ্ট না করলে জিততেও পারত সফরকারীরা। ওই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজা চৌধুরীর।

অন্যদিকে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে (১-০) ও ব্রাজিলকে (৪-১) হারানোর পথে মূল পর্বের টিকেট নিশ্চিত করা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট বেড়েছে ১৮.৯১। তিনবারের বিশ্বকাপ জয়ীদের মোট পয়েন্ট এখন ১ হাজার ৮৮৬.১৬।

এক ধাপ এগিয়ে এক হাজার ৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্পেন। গত মাসে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম লেগে ২-২ ও ফিরতি লেগে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে শেষ চারে ওঠে ইউরো জয়ীরা।

এক ধাপ পিছিয়ে তিনে আছে ফ্রান্স। স্পেনের চেয়ে পয়েন্টে খুব বেশি পিছিয়ে নেই ফরাসিরা (এক হাজার ৮৫২.৭১)। আগের মতো ইংল্যান্ড চারে ও ব্রাজিল পাঁচে আছে। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে নেদারল্যান্ডস। এক ধাপ পিছিয়ে সাতে আছে পর্তুগাল।

পরের তিনটি স্থান ধরে রেখেছে যথাক্রমে বেলজিয়াম, ইতালি ও জার্মানি। দুই ধাপ করে এগিয়ে ক্রোয়েশিয়া ১১ ও মরক্কো ১২ নম্বরে আছে। দুই ধাপ করে পিছিয়েছে উরুগুয়ে (১৩তম) ও কলম্বিয়া (১৪তম)। ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী ১০ জুলাই।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews