চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাইকড়তলা মোড়ে মঙ্গলবার (১ এপ্রিল) বাদ আসর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, মাওলানা আবু জার গিফারী আমীর চাঁপাইনবাবগঞ্জ জেলা, অধ্যাপক লতিফুর রহমান জেলা নায়েবে আমীর, অধ্যাপক আবু বকর জেলা জামায়াত সেক্রেটারি, অধ্যাপক মোখলেসুর রহমান জেলা নায়েবে আমীর, ১০ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম প্রমুখ।






Leave a Reply