৩৩ শতক জমি জোরপূর্বক দখল করতে এসে বাধার সম্মুখীন হয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় এজাহার করেছে এক ভুক্তভোগী।

ভুক্তভোগীর বক্তব্য এবং এজাহার সুত্রে জানা যায়, গত ১৬ মার্চ রানীহাটি মৌজার (আরএস-নং খতিয়ান-৫২৩৩) ৪৬৩৭ দাগের ৩৩ শতক জমি জোরপুর্বক দখল নেয়ার চেষ্টা করে, মহারাজপুর মিয়াপাড়ার মৃত বেলালের ছেলে ভুটু ও কবির হোসেন বাবু গং। পরদিন ১৭ মার্চ ভুক্তভোগী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বরাবর ১৪৪ ধারার মামলা দায়ের করে। (মামলা নং-১৬পি/২০২৫)।
ভুক্তভোগী জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নামো মিয়াপাড়া নিবাসী রুহুল আমিন জানান, মামলা করায় রাগে ও ক্ষোভে পরদিন ১৮ মার্চ ভুটু ও কবির হোসেন বাবু দলবল নিয়ে বাড়িতে হামলা করে।

স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে ও আমার এক আত্মীয়ার বাম হাত ভেঙে দেয়। কাছে থাকা ২২ হাজার টাকা দামের মোবাইল এবং একভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারা লাঠিপেটা করে আমাকে সহ পরিবারের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং ক্ষমতার দাপটে বাড়ির পিছনের ৩ লক্ষাধীক টাকার মেহগনি, আম, কাঠাল সহ বিভিন্ন গাছ কেটে নিয়ে যায়।
জানা যায়, একইদিন সন্ধ্যায় ভুটু ও কবির হোসেন বাবু দলবল নিয়ে, বিগত শালিসে রুহুল আমিনের পক্ষপাতীত্বের অভিযোগ এনে রাজন চেয়ারম্যানের বাড়িতে গিয়ে রাজন চেয়ারম্যান ও তার ভাই সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বর্তমানে ভুক্তভোগী রুহুল আমিনের পরিবার দারুন নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। জীবনের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় তিনি একটি এজাহার দায়ের করলেও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাহার গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী রুহুল আমিন।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, যে কেউ থানায় অভিযোগ এজাহার কিংবা সাধারণ ডায়েরি করতে আসলে গ্রহণ না করার কোনো সুযোগ নেই। হয়তো তদন্তের সার্থে সময় ক্ষেপন হতে পারে, আমরা সাধারণ ভুক্তভোগী মানুষকে সেবা দেয়ার জন্য বসে আছি।






Leave a Reply