1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাঠে মেসিকে আর নিরাপত্তা দিতে পারবেন না ইয়াসিন

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মাঠে মেসিকে আর নিরাপত্তা দিতে পারবেন না ইয়াসিন

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই মেসির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সাবেক নেভি সিল সদস্য ইয়াসিন। মেসির বিপুল জনপ্রিয়তার কারণে তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এখন আর আগের মতো ইন্টার মায়ামির তারকাকে মাঠে নিরাপত্তা দিতে পারবেন না ইয়াসিন চুকো।

মেজর লিগ সকার (এমএলএস) তাকে মাঠে থাকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাই এখন থেকে শুধু মাঠের বাইরে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ নিয়ে হাউস অব হাইলাইটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াসিন বলেন, তারা আমাকে আর মাঠে থাকতে দিচ্ছে না।

এমএলএস-এর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কথাও তুলে ধরেন চুকো। তার ভাষ্য, আমি সাত বছর ইউরোপে লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন ভক্ত মাঠে ঢুকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর মাত্র ২০ মাসেই ১৬ জন মাঠে প্রবেশ করেছে! এটা বিশাল সমস্যা। আমি সমস্যা নই, আমাকে মেসিকে রক্ষা করতে দিন।

তিনি আরও বলেন, আমি এমএলএস ও কনকাকাফকে ভালোবাসি, কিন্তু আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি সাহায্য করতে চাই। আমি অন্য কারও চেয়ে ভালো নই, তবে ইউরোপে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমি তাদের সিদ্ধান্ত বুঝতে পারছি, তবে মনে করি আরও ভালো কিছু করা যেত।

মাঠে সরাসরি না থাকলেও মেসির পরিবারের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন ইয়াসিন। তিনি বলেন, আমি মনে করি, আমি তার পরিবারের অংশ। আমি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও তাকে রক্ষা করি, কারণ সে আমার ওপর অনেক বিশ্বাস রাখে এবং আমার ওপর নির্ভরশীল। আমি তার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিই। মেসি খুবই বিনয়ী।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews