যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশ ঐতিহ্যবাহী জুনিয়র সিনিয়র ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদ পরবর্তী দিনে এ খেলায় সিনিয়র একাদশ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ১৫ ওভারে তারা ১৩৯ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে জুনিয়র একাদশের ওপেনিং ব্যাটিং আসিফ বিন ইলিয়াস গোল্ডেন ডাক মেরে শুন্য রানে ফিরে যান।
বৈশাখের দিনে গাছের আম পড়ার মত জুনিয়র একাদশের উইকেট দপদপ করে তারা উইকেট হারিয়ে ৬৮ রানের ব্যাবধানে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে।
উদীয়মান তরুণ নাট্য অভিনেতা রেজায়ান শোভনের অসধারণ ধারাভাষ্যে উপস্থিত মাঠের দর্শকেরা আনন্দে খেলা উপভোগ করেছে। যে ধারাভাষ্যে তিনি প্রতিটি প্লেয়ারের বিশেষ গুন সম্পর্কে সকলকে অভিহিত করেছেন।

যা মাঠে উপস্থিত সকলকে প্রাণবন্ত করে তোলে। মঙ্গলবার বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে তপ্ত গরমে মিউজেকের তাল এবং মনোমুগ্ধকর ধারাভাষ্যে এ খেলার কষ্ট যেন কোন প্লেয়ারের বোধ হয়নি।
বিজয়ী দলের সর্বোচ্চ উইকেট শিকারী ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, সর্বোচ্চ রান সংগ্রাহক রেজোয়ানুল সোহাগ,
পাশাপাশি বিজীত দলের সেরা ক্যাচের পুরষ্কার জিতে নেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য রায়হান উদ্দিন। এছাড়া সেরা দর্শকের খেতাবে ভূষি হয়ে পুরষ্কার পেয়েছেন দূর্জয়।
উল্লেখ্য দুই যুগেরও বেশি সময় ধরে চলে আসা এ খেলা আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা নিয়েছেন কর্তৃপক্ষ। পুরষ্কার বিতরণী সকলের বড় ভাই আবু হেনা মোস্তফা কামাল সুমন বলেন,
ঈদ পরবর্তী এ খেলা দুই যুগের বেশি সময় ধরে চলছে। আগামী প্রজন্মের মাঝে এই খেলাকে অনুকরণীয় আমাদের বন্ধনকে আরো দৃঢ় করতে হবে।






Leave a Reply