চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র এ্যাডভান্সমেন্ট ইন্টিগ্রেটেড কমিটি (বাইক) এনজিওর আয়োজনে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অস্বচ্ছল উপকারভোগী হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি, লুঙ্গি, থ্রীপিস, বিতরণ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাইং-নোনাপুকুরস্থ বাইক ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাইক এর নোনাপুকুর শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় ও বাইক এনজিওর সভাপতি নুরুল হোদা মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী সেচপ্রকল্পের সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ এনামুল হক, ঝিলিম ইউনিয়নের মহিলা ওয়ার্ড সদস্য মোসাঃ শওকত আরা (সুইটি)।
আরও উপস্থিত ছিলেন বাইক এনজিওর বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী, গ্রাহকসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ি সমাজ-সেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাইক এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের পূর্বে সংস্থার পক্ষ থেকে এ অনুদান পেয়ে সমাজের অসচ্ছল ও নিন্ম আয়ের মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। এতে তারা সংস্থার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
এধরণের কার্যক্রম আগেও করেছি এবং পরবর্তীতেও সমাজসেবা মূলক কার্যক্রম অক্ষুণ্ণ থাকবে বলেও প্রত্যায় ব্যক্ত করেন। তিনি মাদক নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ বন্ধে সমাজের সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করে কুফল সম্পর্কে গঠনমূলক আলোচনা করেন।
Leave a Reply