1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাকিবের মতো সবাইকে জানিয়ে বিদায় নিতে চান তাসকিন

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাকিবের মতো সবাইকে জানিয়ে বিদায় নিতে চান তাসকিন

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ায় অনেকটা চাপের ‍মুখে ওয়ানডে ক্রিকেটকে বিদায় নিতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অবসরের কথা জানান তারা। যা জাতীয় দলের অনেক সতীর্থই জানতে না।

তাই এমন ভাবে অবসর না নেওয়ার কথা বলেছেন তাসকিন আহমেদ। তিনি আরও জানিয়েছেন সবাইকে জানিয়ে মাঠ থেকেই বিদায় নিতে চান। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তাসকিন।

সিনিয়রদের অবসর নিয়ে এই টাইগার পেসারের ভাষ্য, আমরা এমন কিছু আগে থেকে জানতাম না। তবে যতটুকু জানতে পেরেছিলাম, তারা দ্রুতই অবসর নেবে। যদি চ্যাম্পিয়নস ট্রফির শেষ ম্যাচটা হত, তাহলে হয়তো বোঝা যেত যে তারা মাঠ থেকেই বিদায় নিচ্ছে। কিন্তু তারা অফ দ্য ফিল্ড থেকে অবসর নিয়েছে।

বাংলাদেশের ক্রিকেটে সিনিয়রদের দীর্ঘদিন ধরে খেলে যাওয়ার প্রবণতা নিয়ে তাসকিন বলেন, অনেক সময় খেলোয়াড়দের জন্য একটু ব্রেকের দরকার হয়। কিন্তু দলে কেউ তা বলতেই সাহস করে না। সবাই ভাবে, যদি আমি বলি, তবে আমাকে বাদ দিয়ে দেয়া হতে পারে। এই চিন্তাভাবনা থাকলে কিন্তু ডমিনেটিং ক্রিকেটার হওয়া সম্ভব নয়।

তবে সাকিব আল হাসানের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম ছিল। তিনি ম্যানেজমেন্ট ও সতীর্থদের আগেভাগেই জানিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এ নিয়ে তাসকিন বলেন, ‘সাকিব ভাই আগেই বলেছিলেন যে অবসর নিচ্ছে।

তাই তাসকিনও চান, যখন বিদায় নেবেন, সেটা ঘোষণা দিয়েই করবেন এবং মাঠ থেকে ক্রিকেটকে বিদায় জানাবেন। ‘আমিও চাই মাঠ থেকে বিদায় নিতে, আল্লাহ যেন আমাদের এমন পরিস্থিতিতে না ফেলেন।’

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews