চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরান উপহার, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ্যাহেড ফাউন্ডেশন।
বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে কোরান উপহার, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে সকলকে কোরান উপহার দেওয়া হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ-জাতির কল্যাণে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কোরান উপহার, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌফিক আজিজ সভাপতিত্ব করেন এ্যাহেড ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাঃ দেলওয়ার হোসেন।
কোরান ও ইফতার মাহফিলে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় কোরান ও ইফতার মাহফিলে সংগঠনের সকল সদস্যসহ দেশ ও জাতীর মঙ্গল কামনার্থে দোয়া ও মোনাজাত পরিবেশন করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে মোঃ আজাহার আলী বলেন, বে-সরকারী সংস্থ্যা এ্যাহেড ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা সত্যি প্রশংসনীয় কাজ।
এ্যাহেড ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাঃ দেলওয়ার হোসেন বলেন, এ্যাহেড ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় ইতিমধ্যে এ্যাহেড ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে।







Leave a Reply