1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছেঃ সাবেক এমপি হারুনুর রশীদ

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছেঃ

সাবেক এমপি হারুনুর রশীদ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে জনগণের সরকার আসবে। ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আজকে এনসিপিসহ আরও রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। যাদের এখন পর্যন্ত কোনো নিবন্ধনই নেই। তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে আজকে নিবার্চনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত করছে।

বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ আরও বলেন, চক্রান্ত করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না এবং নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না। সুতরাং নির্বাচনকে নিয়ে আমরা কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত মেনে নেব না। এটির ব্যাপারে আমাদের সকলের ঐকমত্য থাকতে হবে।

আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যারা অতীতে অপকর্ম করেছে, অন্যায় করেছে, আজকে দেখেন তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে হচ্ছে এবং হবে। বাংলাদেশের কয়জন শাসক আছে যারা ক্ষমতাসীন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গোটা রাষ্ট্র কাঠামোতে যারা ছিল তারা সকলেই পালিয়ে গেছে। এই রকম পরিস্থিতি গত ৫০ বা ৬০ বছরেও হয়নি। সুতরাং আমাদের আজকে এই উপলব্ধির মধ্যে আসতে হবে। বাংলাদেশকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং বাংলাদেশে হিংসাত্মক রাজনীতি চলবে না, উগ্রবাদ চলবে না। বাংলাদেশেকে সত্যিকার অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা চাঁপাইনবাবগঞ্জকে উন্নত আধুনিক জেলায় রূপান্তর করতে চাই। বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষায় অতীতেও অগ্রসর ছিল, সামনেও অগ্রসর হবে। এই ক্ষেত্রে স্কুল, কলেজ, মাদরাসা কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধানদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা রাখতে হবে। আমি এখানে কোনো দল বুঝবো না। প্রতিষ্ঠানের উন্নতির জন্য যা যা দরকার তাই আমাদেরকে করতে হবে। যারা করতে পারবেন না তাদেরকে আমরা চিহ্নিত করবো। পরিষ্কার কথা, একেবারে স্পষ্ট।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপত্বিতে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ড্যাবের আহ্বায়ক ডা. ময়েজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল ওয়াদুদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মো. ইব্রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রাণিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews