1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাপানের পর এশিয়া থেকে বিশ্বকাপে ইরান

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

জাপানের পর এশিয়া থেকে বিশ্বকাপে ইরান

এশিয়ান অঞ্চল থেকে সবার আগে আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল জাপান। এবার সেই তালিকায় নাম লেখালো এশিয়ার আরেক শক্তিশালী দেশ ইরান। উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সপ্তমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেলো তারা।

মঙ্গলবার (২৫ মার্চ) তেহরানে ইরানকে হারাতে পারলে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলতো উজবেকিস্তানও। কিন্তু মেহেদী তারেমির জোড়া গোলে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করতে বাধ্য হয় উজবেকরা। এই এক ড্র’য়ের ফলে উজবেকদের ভাগ্য ঝুলে গেলেও ইরানের ভাগ্য খুলে গেছে।

১৬তম মিনিটে প্রথম গোল করেন খোজিমাত আরকিনভ। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৭ মিনিট পর (৫২তম মিনিটে) ইরানকে সমতায় ফেরান মেহেদী তারেমি। এক মিনিট পর আবারও উজবেকদের লিড এনে দেন আব্বোসবেক ফায়জুল্লায়েভ।

কিন্তু ৮৩তম মিনিটে উজবেকদের স্বপ্ন বিলম্বিত করে গোল করেন তারেমি। সে সঙ্গে বিশ্বকাপে কোয়ালিফাই করার প্রয়োজনীয় ১ পয়েন্ট পেয়ে যায় ইরানিরা।

এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে এখনও চলছে তৃতীয় রাউন্ড। যেখানে তিন গ্রুপে ভাগ হয়ে লড়াই করছে ১৮টি দল। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল করে মোট ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। গ্রুপের তৃতীয় এবং চতুর্থ দল নিয়ে হবে চতুর্থ রাউন্ড। সেখান থেকে আরও দুটি দলের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

চতুর্থ রাউন্ডের দুই গ্রুপের রানারআপ দুই দলকে নিয়ে হবে প্লে-অফ। যারা জিতবে তারা খেলবে ইন্টার কন্টিনেন্টাল প্লে-অফে। সে ক্ষেত্রে হয়তো এশিয়া থেকে আরও একটি দলের বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতে পারে, আবার নাও হতে পারে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews