1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বগুড়ায় সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে মহাসড়কে সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ২ শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। ওই নারীর আনুমানিক বয়স ৪০ বছর ও পুরুষের আনুমানিক বয়স ৩৫ বছর।

দুর্ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলসের একটি বাস ঘোগা সেতুর ওপর দিয়ে নওগাঁ যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী ঢাকাগামী কালিয়াকৈর সার্ভিসের একটি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সেতুর ওপর দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে অন্তত আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনার পর উপজেলা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, সেতুর ওপর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় উদ্ধার হওয়া অন্তত ১০ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা কোন বাসের যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রোজিবুল ইসলাম বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই ঘোগা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক ও চালকের সহকারীরা দ্রুত সটকে পড়েছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশি হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ   সংগ্রহ প্রথম আলো ১৫/০৭/২০২২

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews