1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সেই নৌকাডুবি : ভূপেনকে চিনিয়ে দিল পোশাক ও পকেটের ফোন

  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ ভূপেন্দ্র নাথ ওরফে পানিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে মোট ৭০ জনের মরদেহ উদ্ধার হলো। ভূপেনের বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (৯ নভেম্বর) দুপুরে আউলিয়ার ঘাটের কাছে বালু ও পাথর তুলছিলেন একদল শ্রমিক।জাকলা দিয়ে বালু সরানোর সময় ভেসে ওঠে অর্ধগলিত একটি মরদেহ। মরদেহটি নদীর পাড়ে তোলেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিসহ নৌকাডুবিতে নিখোঁজ ভূপেনের স্বজনরা সেখানে আসেন। মৃতদেহের পোশাক, প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনসহ বিভিন্ন চিহ্ন দেখে ছেলের মরদেহ নিশ্চিত করেন ভূপেনের বাবা মদন কুমার রায়। প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

গত ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট পার হয়ে বোদেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ভূপেন। সঙ্গে ছিলেন স্ত্রী রূপালী রানী ও তিন বছরের ছেলে দীপু। কিন্তু ভয়াবহ নৌকাডুবিতে শিশু দীপু বেঁচে ফিরলেও নিখোঁজ ছিলেন ভূপেন ও রূপালী। পরদিন রূপালীর মরদেহ উদ্ধার করা হয়। একে একে ৬৯টি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার সময় ভূপেনসহ তিনজন নিখোঁজ ছিলেন। এক মাসেও খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন তাদের প্রকৃতি দাহসহ ধর্মীয় রীতি পালন করেন। ঘটনার ৪৫ দিনের মাথায় খুঁজে পাওয়া গেল ভূপেনের মরদেহ।

নৌকাডুবিতে এখনো বোদা উপজেলার সাকোয়া ডাঙ্গাপাড়া এলাকার সুরেন্দ্রনাথ (৬৫) ও পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া এলাকার জয়া রানী (৪) নিখোঁজ রয়েছে।

ভূপেনের বাবা মদন কুমার রায় কালের কণ্ঠকে বলেন, ‘নৌকাডুবিতে আমার একমাত্র ছেলে ভূপেন ও তার স্ত্রী রূপালীকে হারিয়েছি। রূপালীর মরদেহ পাওয়া গেলেও দীর্ঘদিন ধরে আমরা আমার ছেলের লাশের জন্য অপেক্ষা করছিলাম, অন্তত যেন মরদেহটি সৎকার করতে পারি। আজ ছেলের মরদেহ খুঁজে পেলাম। আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল আমার ছেলে। তার তিন ছেলে ও আমরা দুজন সবাইকে দেখাশোনা করত সে। নৌকাডুবিতে আমার সব শেষ হয়ে গেল। ’

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘নৌকাডুবিতে নিখোঁজ আরো একজনের মরদেহ পেয়েছেন স্থানীয় পাথর শ্রমিকরা। মরদেহটি নিখোঁজ ভূপেনের বলে নিশ্চিত করেছে তার পরিবার। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews