1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে পৌরসভা পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল আলিম,

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, তোহরুল ইসলাম সোহেল, আব্দুর রহমানসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ গোলাম রাব্বানী বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ। বিশ্ব সম্প্রদায়কে এ বর্বরোচিত হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইকে আমরা সমর্থন করি এবং বাংলাদেশ সরকারসহ মুসলিম বিশ্বকে এ বিষয়ে আরও কঠোর ভূমিকা গ্রহণের আহ্বান জানাই।”

সমাবেশে অন্যান্য বক্তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্ৰহণ করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews