চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাবু (৪০) নামের এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নামোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাবু শহরের হরিপুর দেওয়ানপাড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, শহরে একটি দোতলা বাড়ির ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।এতে বাবুর শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বৈদ্যুতিক তারের সাথে তার মরদেহ আটকে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply