1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে যা বললেন ন্যান্সি

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে যা বললেন ন্যান্সি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরব ছাত্র জনতা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে মুখ খুলেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বৃহস্পতিবার (২০ মার্চ) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই শিল্পী লিখেন, আওয়ামীলীগ নিষিদ্ধ করার কিছু নেই। এই দল ডাইনোসর এর মত বহু আগেই বিলুপ্ত হয়ে নতুন নামকরণ করে হয়েছিল মুজিব লীগ। দীর্ঘদিন নির্লজ্জের মত জোর পূর্বক ক্ষমতায় থেকে হয়েছিল সন্ত্রাসী লীগ। পালাবো না বলেও পালিয়ে যাওয়া নেত্রী দলের লোকদের ফেলে স্বপরিবারে দেশের অর্থ লুট করে পলায়নের পর এরা হোলো এতিম লীগ। করোনা ভাইরাসের মত মিউট্যান্ট হয়ে এখন তারা অনলাইন বট লীগ, জনতার কাছে এরা পতিত লীগ।

তিনি আরও লিখেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে এতো কমেডিয়ান নেতৃবৃন্দ এবং তৃণমূলে এতো কুরুচিপূর্ণ নেতাকর্মী আজ অবধি দেখা যায়নি! বিগত ১০ বছরে হাসিনার নেতৃত্বে তার দলের সিংহভাগ লোকের রাজনৈতিক শিস্টাচার তলানিতে ঠেকেছে। আগ্রাসী আচরণের জন্য খুনী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার অনুসারীদের সহসাই পুনর্বাসন নয় ; বরং রাজনৈতিক পাঠশালায় ভর্তি করে অ, আ, ক, খ শেখানো উচিত।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews