1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিতদের জন্য ৮১ কোটি টাকা পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

রোহিতদের জন্য ৮১ কোটি টাকা পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে প্রায় এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। আর এই সাফল্যর জন্য রোহিত-কোহলিদের ৫৮ কোটি রুপি পুরস্কার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিসিআই।

বিবৃতিতে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে সেরার খেতাব পাওয়া ভারতীয় দলকে ৫৮ কোটি রুপি দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যা ৮১ কোটি ৬৫ লাখ টাকা। টিম ইন্ডিয়ার ১৫ জন ক্রিকেটার তো বটেই, কোচ গৌতম গম্ভীর, তার কোচিং স্টাফের অন্য সদস্য এবং সাপোর্ট স্টাফের সদস্যরাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন।

এ ছাড়াও অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অংশ পাবেন। তবে কার জন্য কত বরাদ্দ সেটা আলাদা করে বোর্ডের বিবৃতিতে বলা হয়নি।

বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, পরপর আইসিসি ট্রফি জেতাটা সত্যিই স্পেশাল। এই পুরস্কার ক্রিকেটারদের লড়াই এবং পরিশ্রমের স্বীকৃতি। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের এই পুরস্কার দিতে পেরে বিসিসিআই গর্বিত। এটা বহু বছরের কঠোর পরিশ্রম এবং সুপরিকল্পিত কৌশলের ফল।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিতদের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বোর্ড। সেবার বিশ্বকাপ সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়া অফিসার, ভিডিও বিশ্লেষণকারী দলও ছিল।

বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তাদের দেওয়া হয় ৫ কোটি টাকা করে। কোচ রাহুল দ্রাবিড়কেও ওই একই টাকা দেওয়া হয়। কোচিং স্টাফের অন্য সদস্যদের দেওয়া হয় আড়াই কোটি টাকা করে। অজিত আগারকারসহ নির্বাচকদের দেওয়া হয় ১ কোটি টাকা করে।

আর তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচেরাও ২ কোটি টাকা করে পেয়েছিলেন।

তাই ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে যে হারে পুরস্কারের অর্থ বণ্টিত হয়েছিল, এবারও সেই হারেই পুরস্কারমূল্য বণ্টন করা হবে। তবে এবার টাকার অঙ্কটা সকলেরই অর্ধেকের কাছাকাছি হবে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews