1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সারল ভারত

  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সারল ভারত

ঘরের মাঠে আর মাত্র ৫ দিন পর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচকে সামনে রেখে মালদ্বীপের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিল ভারত। যেখানে পুরোপুরি সফল হয়েছে তারা। মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সেরেছে ভারত।

বুধবার (১৯ মার্চ) প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ৩৪, ৬৬ ও ৭৬ মিনিটে তিন গোল আদায় করে তারা। তিনটি গোলই হয়েছে হেডে। ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন রাহুল বেখে, বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন লিস্টন কোলাচো।

এদিন পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে স্বাগতিকরা। দুই প্রান্ত ধরে লিস্টন কোলাসো ও মহেশ নাওরেম সিংহ বারবার আক্রমণে উঠছিলেন। ছোট ছোট পাসে খেলছিল ভারত। শুরুর কয়েক মিনিটেই একাধিকবার বল ভেসে আসে মলদ্বীপের বক্সে। কিন্তু গোল আসেনি।

৩৫তম মিনিটে ব্রেন্ডন ফের্নান্দেসের কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন রাহুল। শুরুর গোল করার পরে আক্রমণের ধার আরও বাড়ায় ভারত। ব্রেন্ডন চোট পেয়ে মাঠ ছাড়ায় নামেন ফারুখ চৌধুরী। প্রথমার্ধের শেষ দিকে তিনিও গোল করতে পারতেন। সুযোগ নষ্ট করেন ফারুখ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পান ফারুখ। সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। এরপর ৬৫ মিনিটে বক্সের মধ্যে থেকে গোল করার সুযোগ নষ্ট করেন লিস্টন। তার শট ঠেকান মলদ্বীপের গোলরক্ষক। কিন্তু তার পরেই কর্নার থেকে হেডে গোল করেন লিস্টন।

ভারত ২-০ তে এগিয়ে যাওয়ার পর গোল করেছেন সুনীল। ৭৬তম মিনিটে লিস্টনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন সুনীল। আন্তর্জাতিক ফুটবলে এটি ছেত্রীর ৯৫তম গোল। যা চতুর্থ সর্বোচ্চ, এই রেকর্ডে তার উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলি দাই।

২০২৪ সালের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যান সুনীল। প্রায় দেড় বছর পর বাংলাদেশ ম্যাচের আগে ৪০ পেরুনো এই তারকা জানান দিচ্ছেন আরও কিছু দেওয়ার বাকি আছে তার। মাঠে ফিরেই তা প্রমাণও করেছেন তিনি।

৮২ মিনিটের মাথায় সুনীলকে তুলে নেন কোচ। ৩-০ ব্যবধানের বড় জয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি ভালোই সেরেছে ভারত।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews