1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

পুলিশের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফুল দিচ্ছে ডিসিকে, এ-কোন নাটকীয়তা?

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

পুলিশের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফুল দিচ্ছে ডিসিকে, এ-কোন নাটকীয়তা?

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হক অপু। এই ইউপি চেয়ারম্যান বিস্ফোরক ও চাঁদাবাজির একাধিক মামলার এজাহারনামীয় আসামি। পুলিশের খাতায় তিনি ‘পলাতক’।

অথচ পরিষদে নিয়মিত অফিস করছেন। গত সোমবার ওই ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসকের পরিদর্শন উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজন করেছেন তিনি। জেলা প্রশাসক আব্দুস সামাদকে পলাতক আসামি ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এ ঘটনার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। পুলিশ বলছে, ইউপি চেয়ারম্যান ইসমাইল হক তিনটি মামলার আসামি এর মধ্যে একটি মামলায় জামিন নিয়েছেন। এখনও দুটি মামলায় পলাতক।

স্থানীয়দের অভিযোগ, নাচোলে এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসলেও খুঁজে পাচ্ছে না পুলিশ। তাদের অভিযোগ পুলিশ কার্যত নিজের দায়িত্ব পাশ কাটিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী বিস্ফোরক মামলার আসামিকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দিচ্ছে। পুলিশ সক্রিয় থাকলে একজন পলাতক আসামি জেলা প্রশাসককে প্রকাশ্যে ফুল দেয়ার দুঃসাহস দেখাতো না।

বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, বিস্ফোরক মামলার আসামিকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তাহলে তিনি কীভাবে প্রকাশ্যে ডিসিকে ফুল দিলেন।
নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, অপু একাধিক বিস্ফোরক মামলার আসামি। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অফিসেও আসছেন অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এটা বিশ্বাসযোগ্য নয়।

জানতে চাইলে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান ইসমাইল হক তিনটি মামলার আসামি এর মধ্যে একটি মামলায় জামিন নিয়েছেন। জানামতে এখনও দুটি মামলায় জামিন নেননি। গতকাল ডিসিকে ফুল দেওয়ার বিষয়টি জেনেছি। কিন্তু ডিসি স্যারের তো এটা জানার কথা নয়। ইউপি চেয়ারম্যান যে ডেভিল, একাধিক মামলার পলাতক আসামি ডিসি স্যারকে এটা ইউএনওর জানানো উচিত ছিল। ওসি আরো বলেন, ইউপি চেয়ারম্যান অপুকে ধরতে তার বাসায় একাধিবার রেড দেয়া হয়েছে। রাতে তিনি বাড়িতে থাকেন না। দিনের বেলায় মাঝে মধ্যে চুরি করে ইউনিয়ন পরিষদে আসেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার জানান, পলাতক আসামির বিষয়ে থানা থেকে ব্যবস্থা নেয়া উচিত। আমার মনে হয়, এ বিষয়ে ওসি ভালো বলতে পারবেন। ওই ইউপি চেয়ারম্যানের নামে হওয়া মামলার তথ্য ওসি আমাদের জানালে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews