1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র দৃষ্টান্ত স্থাপন, বিএসএফ কর্তৃক আটককৃত জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র দৃষ্টান্ত স্থাপন, বিএসএফ কর্তৃক আটককৃত জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি এক জেলেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনেছে।

গত ১৭ মার্চ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে বাংলাদেশি জেলে মো. আলমগীর শেখ (২৭) মাছ ধরতে গিয়ে পদ্মা নদীর ভেতর দিয়ে ভুলবশত আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।

ঘটনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা করেন। অধিনায়ক এর নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানি কমান্ডার মোবাইল যোগাযোগের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে আলোচনা করে আটককৃত জেলেকে ফেরত দেওয়ার অনুরোধ জানান।

এরপর ১৮ মার্চ সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা সবসময় সচেষ্ট থাকবো।

বিজিবির এ সফল অভিযানে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাহিনীর দক্ষতা ও দায়িত্বশীলতার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews