চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সদ্য যোগদানকৃত জুনিয়র ইন্সট্রাক্টরদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, আবুল কালাম আজাদ বলেন, আমাদের এই প্রতিষ্ঠান শুধুমাত্র প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি দক্ষ জনশক্তি গড়ে তোলার একটি অনন্য প্রতিষ্ঠান। নতুন শিক্ষকদের আগমনে আমাদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। যারা নতুন যোগ দিয়েছে, তাদের মেধা, দক্ষতা ও দিকনির্দেশনা আমাদের শিক্ষার্থীদের আলোকিত পথে এগিয়ে নিতে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিপিআইএএ)’র আয়োজনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিপিআইএএ’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল জাব্বার।
এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. ওমর ফারুক, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান, মো. জাহাঙ্গীর আলম, ফুড বিভাগের বিভাগীয় প্রধান মুখলেসুর রহমান, ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা, ইন্সট্রাক্টর (নন-টেক) গণিত মো. আব্দুল কাইউম।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিপিআইএএ’র অর্থ সম্পাদক হাকিমিন আহম্মেদ, সিএনপিআইএসএস’র সভাপতি জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিআইএএ’র উপদেষ্টামন্ডলীর সদস্য মো. মেসবাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিপিআইএএ’র সদস্য মো. নয়ন আলী।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায়, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সেচ্ছাসেবী সংস্থা -সিএনপিআইএসএস।
উল্লেখ্য, সর্বশেষ সার্কুলারে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মোট ৩৯জন জুনিয়র ইন্সট্রাকটর হিসেবে যোগদান করেছেন এর মধ্যে ২২জন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষার্থী দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেছেন।

Leave a Reply