1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা ও ভাইয়ের হাতে তরুণী খুন

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা ও ভাইয়ের হাতে তরুণী খুন

ভারতের উত্তরপ্রদেশে নয়ডাতে পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করার একদিন পর নিজ বাড়িতেই বাবা ও ভাইয়ের খুনের শিকার হন এক তরুণী। তাকে তার ভাই ও বাবা শ্বাসরোধ করে হত্যা করে। এমনকি প্রমাণ লুকানোর জন্য তার মরদেহ দ্রুতই দাফন করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নেহা রাঠোরের সঙ্গে উত্তরপ্রদেশের হাপুরের বাসিন্দা দেবেন্দ্র সিংয়ের প্রেমের সম্পর্ক ছিল। তবে তাদের পরিবার এই সম্পর্কের বিরোধিতা করেছিল, কারণ তারা ভিন্ন সম্প্রদায়ের ছিল। ২৩ বছর বয়সী এই তরুণীর বাবা কেন্দ্রীয় নয়ডার বিসরাখ থানার চিপিয়ানা বুজুর্গ এলাকার বাসিন্দা। তিনি মেয়েকে সিংয়ের সঙ্গে দেখা করতেও নিষেধ করেছিলেন।

কিন্তু পরিবারের নিষেধ সত্ত্বেও এই দুই তরুণ-তরুণী গত ১১ মার্চ গাজিয়াবাদের আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন। যখন তার বাবা ভানু রাঠোর তাদের বিয়ের কথা জানতে পারেন তখন তিনি একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেন। তিনি বড় করে বিয়ের অনুষ্ঠান করবেন বলে মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন। মেয়েও বাবার কথায় বিশ্বাস করেন। পরের দিন বাবা ও ভাই হিমাংশু তাকে খুন করে।

দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে দাবি করে নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার শক্তি মোহন আওয়াস্থী বলেন, ওই তরুণীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করি। এ ঘটনায় তার বাবা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews