1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নতুন দল গঠনকারীদের নিয়ে যা বললেন এনসিপি নেতা আকরাম

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

নতুন দল গঠনকারীদের নিয়ে যা বললেন এনসিপি নেতা আকরাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের আগে ব্যাপক আলোচনায় ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। অনেকেই ধারণা করেছিলেন তারা এই দলে ভালো পদ পাবেন। কিন্তু শেষ মুহূর্তে তারা দলে থাকবেন না বলে জানান। এবার আগামী এপ্রিল মাসেই তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আর এ খবর এখন কমবেশি সবারই জানা।

নতুন খবর হলো, এ দল গঠনকারীদের সবার শুভকামনা জানানো উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন সিএফ।

সোমবার (১৭ মার্চ) ভোরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আকরাম হুসাইন সিএফ লিখেছেন, জুলাই একটা বড় ইভেন্ট। প্রতিটি বড় ইভেন্ট থেকে অনেক কিছু হয়। জুলাই থেকে অনেক কিছু হবে। ভালো-খারাপ সবই হবে।

তিনি আরও লিখেছেন, ভালোর সংখ্যা বেশি হলে জুলাই লাস্টিং করবে। আগামীতে বাংলাদেশে নতুন রাজনৈতিক স্ট্রাকচার দাঁড়াবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই যুগ্ম সদস্যসচিব লিখেছেন, দ্রুত পরিবর্তন ঘটবে দলগুলোর কাঠামোতে। এই পরিবর্তন যারা দ্রুত আনতে পারবে, তারা সবচেয়ে ভালো করবে।

শিবির থেকে বের হয়ে নতুন দল যারা করবেন তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে জানিয়ে আকরাম লিখেছেন, নতুন দলটা শক্তিশালীভাবে দাঁড়াক সেটা আমি চাই। আমাদের থেকে সবসময় সহযোগিতা পাবে ইনশাআল্লাহ।

সবশেষে তিনি লিখেছেন, আমাদের নেতাকর্মীদের নতুন দলের নেতাকর্মীদের শুভকামনা জানানো উচিত।

এর আগে, রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় জুলাই আন্দোলনের সংগঠক আলী আহসান জুনায়েদ এক ফেসবুক পোস্টে জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম এপ্রিলে আসছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews