1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা তুহিন হত্যা মামলায় আ’লীগ দু’নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা তুহিন হত্যা মামলায় আ’লীগ দু’নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা এজাবুল হক বুলি ও ইব্রাহিম আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তুহিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম নূরুল কাদির সৈকত এ তথ্য জানিয়েছেন।

আসামিরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী।

রোববার (১৬ মার্চ) আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত জানান, শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি এজাবুল হক ও ইব্রাহিম আলীকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। আজ রিমান্ড শুনানির জন্য ধার্য তারিখ ছিল। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে।

এর আগে সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে মামলার ৪নং আসামি এজাবুল হক বুলিকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত এবং ৬নং আসামি ইব্রাহিম আলী আগে থেকেই অন্য মামলায় কারাগারে ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যান র‍্যাব সদস্যরা।

এরপর সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র‍্যাব। ঘটনার ৯ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র‍্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews