1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

৬৬ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা পান্নু, মির্জা ফখরুলের উদ্বেগ

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

৬৬ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা পান্নু, মির্জা ফখরুলের উদ্বেগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু ৬৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৮ জানুয়ারি বাসা থেকে ব্যক্তিগত কাজে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফেরেননি। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ মার্চ) দিনগত রাত সোয়া ১টায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৬৬ দিন ধরে। গত ৮ জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে পান্নুর পরিবার। বিষয়টি নিয়ে তার পরিবারের পাশাপাশি দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।’

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পান্নুকে খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews