চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতির অভিযোগে ৩ জনকে আটক করেছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, লালচাঁদ, ওয়াসিম ও দেলোয়ার হোসেন। তাদের সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া,আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুইজনকে আটক করা হয়। তারা হলো হেলালউদ্দিন ও রহমত আলী। তাদের সকলের বাড়ি গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
আটককৃতদের শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইসউদ্দিন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এ সময় ডাকাতরা ওই অটোরিকশার যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার অলংকার এবং অটোরিকশাটি ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দলেরা।

Leave a Reply