1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চিনি কম খেলে যে ৬ উপকার পাবেন

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

আমাদের প্রতিদিনের খাবারের অন্যতম অংশ হলো চিনি। বিভিন্ন ধরনের ডেজার্ট, মিষ্টি, শরবত ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এই চিনি। চিনিযুক্ত মিষ্টি খাবারের প্রতি আমাদের ভালোলাগার কথা অস্বীকার করা যায় না তবে এটিও মনে রাখা জরুরি যে, চিনিযুক্ত খাবার বেশি খেলে শরীরে তার নেতিবাচক প্রভাব পড়ে। চিনিতে অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট থাকে। এটি ওজন বাড়ানোর জন্যও দায়ী। তবে ফল এবং সবজিতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের জন্য উপকারী। সমস্যা শুরু হয় তখনই, যখন আপনি প্রয়োজনের চেয়ে বেশি চিনি খেতে শুরু করেন।

চিনি খাওয়া কমিয়ে দিলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব। ভারতীয় সেলিব্রেটি পুষ্টিবিদ লভনীত বাত্রা তার ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন চিনি কম খাওয়ার ৬ উপকারিতা সম্পর্কে-

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

চিনি কম খেলে তা আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। চিনি কম খাওয়ার ফলে মাইক্রোবায়োমকে ক্ষতিগ্রস্ত হয়। মাইক্রোবায়োম মানে হলো উপকারী ব্যাকটেরিয়া কম থাকা ও ক্ষতিকর ব্যাকটেরিয়া বেশি থাকা। চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিলে মাইক্রোবায়োম ক্ষতিগ্রস্ত হয়, ফলে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়।শক্তি বৃদ্ধি করে

অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে তা আমাদের শক্তির মাত্রায় নেতিবাচক প্রভাব পেলে। কারণ বেশি চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তাই চিনি কম বা পরিমিত খেলে শরীরে শক্তির মাত্রা ঠিক থাকে।

রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো রাখে

অতিরিক্ত চিনি খেলে তা শরীরে প্রদাহ বৃদ্ধি করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। ফলে সারা বছর সর্দি-কাশি এবং ফ্লু বেশি হওয়ার ভয় থাকে। তাই চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। এতে রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি হবে।

ত্বক ভালো রাখে

প্রক্রিয়াজাত কার্বোহাড্রেট ও চিনি বেশি খেলে তা শরীরে খুব দ্রুত বয়সের ছাপ ফেলে। ফলে আপনাকে বয়সের আগেই দেখতে বয়স্ক লাগে। তাই চিনি খাওয়া কমিয়ে দিতে হবে। এতে ত্বক ভালো রাখা সহজ হবে এবং সহজে শরীরে বয়সের ছাপ পড়বে না।

শরীরে প্রদাহ কমায়

অতিরিক্ত চিনি খেলে তা শরীরে প্রদাহ বাড়িয়ে দেয়। এই প্রদাহের কারণে শরীরে আরও অনেক রোগ বাসা বাঁধতে পারে। তাই চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

লিভার ভালো রাখে

আমাদের লিভার চিনিকে অ্যালকোহলের মতো একইভাবে বিপাক করে এবং ডায়েটরি কার্বোহাইড্রেটকে চর্বিতে রূপান্তর করে। অতিরিক্ত চিনি খাওয়ার ফলেনন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দেখা দিতে পারে। লিভারে অতিরিক্ত ফ্যাট জমে গেলে এই সমস্যা দেখা দেয়। তাই চিনি খাওয়ার পরিমাণ কমালে লিভার ভালো রাখা সহজ হবে।সূত্র:অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews