1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের মৃত ভারতীয় নাগরিককে হস্তান্তর করেছে বিজিবি

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের মৃত ভারতীয় নাগরিককে হস্তান্তর করেছে বিজিবি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

অসুস্থতাজনিত কারণে বাংলাদেশের কারাগারে মৃত এক ভারতীয় নাগরিকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে বিজিবি-বিএসএফসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে মৃত ওই ব্যক্তির নাম বিজলি কুমার রায়। তিনি ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের মৃত টুনা রায়ের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষের কাছে।

রাজশাহী কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে অসুস্থবোধ করলে ১৩ জানুয়ারি বিজলিকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তার চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে। ১৫ জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ছাড়া মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবু সাইদ, ১১৯-বিএসএফ কোম্পানির পরিদর্শক সন্তোষ কুমার, রাজশাহী পুলিশ লাইন্স এর পরিদর্শক মোফিজুল ইসলাম, ভারতের মালদা জেলার মোহদিপুর থানার এসআই অলক ভৌমিকসহ প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০২১ সালের ২৬ জুন শরীয়তপুরে আটক হয়েছিলেন বিজলি কুমার রায়। ওই মামলায় রায় হওয়ার পর শরীয়তপুর থেকে তাকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews