1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নেইমারের ইনজুরিতে কপাল খুলল এন্দ্রিকের

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নেইমারের ইনজুরিতে কপাল খুলল এন্দ্রিকের

চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর এই দুই ম্যাচকে সামনে রেখে ১৭ মাস পর জাতীয় দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু মাঠে নামার আগেই ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তার বদলি হিসেবে তরুণ এন্দ্রিককে দলে নিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

শুক্রবার (১৪ মার্চ) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে নেইমারের ছিটকে পড়ার কথা।

গত সোমবার সান্তোসের হয়ে ব্রাগান্তিনোর বিপক্ষে খেলার সময়ই ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব হয় নেইমারের। যে কারণে মাঠ ছেড়ে যান তিনি। পরের ম্যাচে করিন্থিয়ান্সের বিপক্ষে পওলিস্তা চ্যাম্পিয়ন্সশিপের সেমিফাইনালে খেলতে পারেননি।

শঙ্কা দেখা দিয়েছিল কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে ব্রাজিলের, সেখানে থাকতে পারবেন কি না। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে ছিটকে যেতে হলো নেইমারকে।

শুধু নেইমারই নন, ব্রাজিল দলে বড় ধাক্কা লেগেছে আরও দুটি। ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন এবং ফ্লামেঙ্গো’র ডিফেন্ডার দানিলোও ইনজুরিতে পড়েছেন। যে কারণে এ দুজনকে বাদ দেয়ার কথাও জানিয়েছে।

এই তিনজনের জায়গায় ব্রাজিল দলে ডাকা হয়েছে নতুন তিন তারকাকে। রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিক, লিওঁর গোলরক্ষক লুকাস পেররি এবং ফ্লামেঙ্গোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রো সুযোগ পেলেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, বিশ্বকাপ বাছাই পর্বের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে সব খেলোয়াড় সম্পর্কে আমাদের মেডিক্যাল ডিপার্টমেন্ট সর্বশেষ আপডেট জানিয়েছে। বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানসিটির এডারসন সম্পর্কে।

‘সবার অবস্থা বিবেচনা করার পর ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের জায়গায় আমরা দলে ডেকে নিয়েছি লিওঁর লুকাস পেররি, ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো এবং রিয়াল মাদ্রিদের এনদ্রিককে।’

আগামী বৃহস্পতিবার কলম্বিয়াকে আমন্ত্রণ জানাবে ব্রাজিল। এরপর ২৫ মার্চ আর্জেন্টিনা যাবে মেসিদের বিপক্ষে অন্য ম্যাচটি খেলার জন্য। ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সেরা ৬টি দল সরাসরি খেলার সুযোগ পাবে।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews