1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ ও যৌন সহিংসতার অভিযোগ

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ ও যৌন সহিংসতার অভিযোগ

মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দলের অভিযোগ, গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েল পরিকল্পিতভাবে প্রজনন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ ও যৌন সহিংসতা চালিয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘ সমর্থিত একটি মানবাধিকার বিশেষজ্ঞদের দল এই অভিযোগ করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এগুলো পক্ষপাতদুষ্ট ও ইহুদি-বিদ্বেষী।

এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের দিকে মনোযোগ দেয়ার পরিবর্তে জাতিসংঘ আবারও মিথ্যা অভিযোগ দিয়ে ইসরায়েল রাষ্ট্রের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে।

ফেব্রুয়ারিতে ইসরায়েল হিউম্যান রাইটস কাউন্সিল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলসহ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল নিয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করেছে, জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আরোপ করা ব্যবস্থাও এর অন্তর্ভুক্ত। এগুলো রোম সংবিধি এবং গণহত্যা বিষয়ক কনভেনশনে গণহত্যা হিসেবে বিবেচিত হয়।

কমিশন জানিয়েছে, চিকিৎসা সরবরাহ সীমিত করার কারণে মাতৃমৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, এই পদক্ষেপগুলি মানবতাবিরোধী অপরাধের সমান হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রতিবেদনে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে ফিলিস্তিনিদের শাস্তি দেয়ার জন্য তাদের অভিযানের মধ্যে জনসমক্ষে জোরপূর্বক নারীদের বিবস্ত্র করা ও যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে।

চলতি সপ্তাহে জেনেভায় কমিশন কর্তৃক আয়োজিত একাধিক শুনানির সময়, গাজার একজন নার্স ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করার পর তাকে প্রকাশ্যে অন্তর্বাস খুলে ফেলতে বাধ্য করার অভিযোগ করেছে। বন্দি অবস্থায় তাকে যৌন নিপীড়ন ও অত্যাচার করা হয়েছে বলে জানান তিনি।

তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে, ২০২৪ সালের জুন মাসে কমিশন কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে গুরুতর অধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছিল।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews