1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল

আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। এর আগে নিজেদের নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। এবারের আসরে রাজধানীর দলটিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল।

শুক্রবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

নতুন অধিনায়কত্ব পাওয়ার পর অক্ষর প্যাটেল বলেছেন, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য মালিকপক্ষ ও কোচিং স্টাফের প্রতি আমি কৃতজ্ঞ। ক্যাপিটালসের হয়ে খেলার সময় আমি একজন ক্রিকেটার ও ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছি এবং এখন নিজেকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ও আত্মবিশ্বাসী মনে করছি।

আইপিএলের মেগা নিলাম থেকে লোকেশ রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটাল। সেই থেকে ধারণা করা হচ্ছিল তার কাঁধেই অধিনায়কত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দিল্লির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল।

আপাতত নিজের খেলার দিকেই মনোযোগ দিতে চান রাহুল। দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে চান। সে কারণেই অধিনায়কের বাড়তি বোঝা দিতে চান না রাহুল। তাই অক্ষরের উপর ভরসা রাখছে দিল্লি।

২০১৯ সালে প্রথমবার দিল্লি ক্যাপিটালসে যোগ দেন ৩১ বছর বয়সী অক্ষর। তারপর থেকে দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত ছয় মৌসুমে তিনি ৮২ ম্যাচে ৯৬৭ রান করার পাশাপাশি ৭.০৯ ইকোনমি রেটে ৬২টি উইকেট সংগ্রহ করেছেন।

দলের নতুন অধিনায়ক সম্পর্কে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গ্রান্ধি বলেছেন, আমরা অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি ২০১৯ সাল থেকে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ এবং এই দলের মূল্যবোধের প্রতিফলন ঘটান।

‘গত দুই মৌসুমে তিনি ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন, এবং এখন স্বাভাবিকভাবেই অধিনায়কের ভূমিকায় এগিয়ে যাচ্ছেন। আমাদের কোচিং স্টাফ ও অভিজ্ঞ নেতৃত্ব গোষ্ঠীর পূর্ণ সমর্থন তার সঙ্গে রয়েছে। আমি নিশ্চিত, এই নতুন দায়িত্বে তিনি দুর্দান্ত কাজ করবেন।’

১৫০টি আইপিএল ম্যাচে অক্ষর প্যাটেল ১৬৫৩ রান ও ১২৩ উইকেট নিয়েছেন। ২০১৬ সালে ৫ বলে ৪ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি একটি দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর তিনি একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews