1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলে নতুন সদস্য

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলে নতুন সদস্য রশিদ ইয়াছিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য।

বুধবার (১২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতে বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল ফেসবুক পেজে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন মনোনীত হয়েছেন।

এ ব্যাপারে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ৩৫ বছরের রাজনীতিকে দল মূল্যায়ন করেছে, এটা নিঃসন্দেহে আনন্দের।

এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আনন্দের সঙ্গে কিছুটা চিন্তাও কাজ করছে, এত বড় দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারাটা।

সবার কাছে আমার জন্য দোয়ার আবেদন রইল, আমি যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমার।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে মনোনীত করা হয়েছে বলে জানানো হয়েছে একই বিজ্ঞপ্তিতে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews