গোমস্তাপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সেরেস্তার নামে সেবা প্রত্যাশি জনগণের কাছ থেকে সরকারি ফিস বহিঃর্ভূত অর্থ আদায় ও মুহুরী সমিতির নামে দলিল লেখকদের চাঁদাবাজীর প্রতিবাদে
মানববন্ধন ও অবস্থান কর্মসূচির নিউজ কাভারেজ করতে গিয়ে দৈনিক সংবাদ সারা বেলা জেলা প্রতিনিধি শাহীন আলম ও দৈনিক গণমুক্তি পত্রিকা গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সাবিরুল ইসলাম স্থানীয় দলিল লেখক আওয়ামীলীগের দোসরদের হাতে মারধরের শিকার হয়েছে।
এ বিষয়ে সংবাদ সারা বেলার জেলা প্রতিনিধি শাহীন আলম ও দৈনিক গণমুক্তি উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলাম বলেন, গোমস্তাপুর সাব রেজিস্টার অফিসে সামনে গোমস্তাপুর বাজার পাড়া সমাজ উন্নয়ন যুব সংঘের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করছিল সে মানববন্ধনের নিউজ কাভারের পর অফিস দপ্তরে দাবি সমূহ স্মারকলিপি দেওয়ার সময় সাংবাদিক ছবি তুলতে গেলে আওমীলীগের দোসর দলিল লেখক মোঃ হুমায়ন কবির টিংকু (৪২) পিতা: মৃত বাবর আলী, গ্রাম বাজার পাড়া,
মনিরুল ইসলাম (৫০) পিতা মৃত হেফাজ উদ্দিন, গ্রাম কাশিপুর। অলিউল ইসলাম (৪০) পিতা: মৃত সুজা উদ্দিন, সাং বাজারপাড়া, বড় (বাবু ) (৫০) পিতা: মৃত মতি হাজি, সাং কাশিপুর, হাসমত আলী (৫০) পিতা:আব্দুল মাবুদ, সাং নিমতলা, শামিম উদদোলা (৩০) পিতা: মৃত্যু আজম আলি, সাং বাজারপাড়া,
বাকি (৬০) পিতা: মৃত বশির উদ্দিন, সাং বাজার পাড়া, মিনহাজুল ইসলাম (টিটো), (৪২)পিতা: মকলেসুর রহমান, সাং বাজারপাড়া অতর্কিতভাবে হামলা চালায় এবং ফোন ছিনিয়ে নেই পরে স্থানীয়দের সহযোগিতায় ফোনটি উদ্ধার হয়।

Leave a Reply