1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাকিস্তানে জিম্মি হওয়া সেই ট্রেনে সেনাবাহিনীর অভিযান, নিহত ১৩

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

পাকিস্তানে জিম্মি হওয়া সেই ট্রেনে সেনাবাহিনীর অভিযান, নিহত ১৩

পাকিস্তানে জিম্মি হওয়া সেই ট্রেনে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৫৩ জন পুরুষ, ২৬ জন নারী ও ১১ শিশু রয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ওই ট্রেনের নিয়ন্ত্রণ নেয়া সন্ত্রাসীদের চারপাশ থেকে ঘেরাও করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযান শুরুর পর জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়েছে বলেও দাবি করেছে নিরাপত্তা সূত্র। এই ট্রেন জিম্মি ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

এর আগে, বন্দুকধারীরা ট্রেনে ওঠার আগে রেললাইনে বোমা হামলা চালায় বলে দাবি করে গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জঙ্গিরা দ্রুত ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং সব যাত্রীকে জিম্মি করে।  হামলার পেছনে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সাথে যোগাযোগ করছে এবং নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। সেখানে বেসামরিক লোকদের উপস্থিতির কারণে অত্যন্ত সতর্কতার সাথে অভিযান চালানো হচ্ছে।

নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জিও নিউজ জানায়, মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয় জাফফার এক্সপ্রেসটি। ওই সময় বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।

ট্রেনটির ৯টি বগিতে ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিল। এলাকাটি দুর্গম অঞ্চলে হওয়ায় অভিযানটি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। যেখানে ট্রেনটির যাত্রীদের জিম্মি করা হয়েছে সেখানে একটি টানেল রয়েছে এবং এটি আফগান সীমান্তের কাছে অবস্থিত।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews