চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। সড়ক দূর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের দারিয়াপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ট্রাক ড্রাইভার রাজশাহীর পবা উপজেলার হাটরামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের এসে ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া ড্রাইভার-হেলপারদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার আগেই নিহত হয় সাদ্দাম।
আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Reply