জামায়াতে ইসলামী বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলম রসুল বলেন,
আমাদেরকে আল্লাহ ও তার রাসুল (সাঃ) এর প্রতি ভালোবাসার মাধ্যমে তাকওয়া অর্জন করে জীবন ও সমাজ গঠন করতে হবে।
তা নাপারলে সুখী সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের সমাজ গঠন করতে হবে।
গতকাল রোববার রায়পুরের জয়নগর মহিউসসুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ইফতার মহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির গোলাম ইয়াহইয়া।
মাষ্টার মইনউদ্দীনের পরিচালনা আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল আলিম, রিয়াজুল ইসলাম, মাওলানা আব্দর সাত্তার, আব্দুর রউফ, মাওলানা আবুবকর, মোজাফফর হোসেন প্রমুখ।

Leave a Reply