1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশে সরকার বদলে সম্পর্কের পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে সরকার বদলে সম্পর্কের পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশে সরকার বদল হলে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কেরও পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (৮ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। এর অর্থ কী? আমার মতে, দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা।

অধিবেশন চলাকালীন ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

এর মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেহেতু আমি বলেছি— সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে, তাদের আবার আমার যেকোনও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রয়েছে, তাই আমার চিন্তিত হওয়া উচিত। কারণ যতদূর আমি জানি, সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে, যা আজ আমাদের প্রধান উদ্বেগ।

অবশ্য ভারতীয় সেনাপ্রধান এটাও বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া ‘অনেক তাড়াতাড়ি’ হতে পারে। বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে তাদের সম্পর্কে পরিবর্তন আসতে পারে।

তিনি আরও বলেন, আমি খুব স্পষ্ট করেই বলব, বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যেকোনও ধরনের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়।

পরিশেষে সহাবস্থান, সহযোগিতা এবং সমন্বয়ের আহ্বান জানিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, যুদ্ধে জড়ানো এই অঞ্চলের দেশগুলোর জন্য ভালো নয়। তাই, আমরা যা দেখছি তা হলো— কীভাবে আমরা আজকের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা না করা পর্যন্ত তা কীভাবে পরিচালনা করতে পারি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews