1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমির খানের বডিগার্ড থেকে আজ বলিউড মাতাচ্ছেন কেডি পাঠক ওরফে রণিত রায়

  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

আমির খানের বডিগার্ড থেকে আজ বলিউড মাতাচ্ছেন কেডি পাঠক ওরফে রণিত রায়

আদালত’ ধারাবাহিকের কেডি পাঠককে সকলেই চেনেন। বলিউডের অন্যতম এই জনপ্রিয় অভিনেতার নাম রনিত রায়। এই তারকা’র উত্থানের গল্প শুনলে চমকে যেতে হয়, একসময় বলিউডের পারফেকশনিস্ট বলে পরিচিত আমির খানের দেহরক্ষী হিসেবে কাজ করা থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রিতে তার পা রাখার গল্প রীতিমতো সিনেমার মতোই চমকপ্রদ।

বলিউডের সেই স্ট্রাগল সম্পর্কে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন,“ শখ ছিল আমার বড় গাড়ি থাকবে, মেয়েরা আমার নাম ধরে চিৎকার করবে। এরপর বুঝলাম সবটা এত সহজ নয়। দীর্ঘ পাঁচ ছয় বছর আমার কোন কাজ ছিল না। পরবর্তী সময় বুঝতে পারলাম, অভিনেতা হওয়ার সঙ্গে খ্যাতির কোন সম্পর্ক নেই।”

এই সাক্ষাৎকারেই আমির খানের বডিগার্ড হওয়ার প্রসঙ্গ স্বীকার করে তিনি বলেন, “ একসময় আমির খানের বডিগার্ড ছিলাম। তবে আমার সৌভাগ্য যে, আমি আমির খানের সঙ্গে দুই বছর থাকার সুযোগ পেয়েছি। ওনার থেকে আমার কাজের প্রতি অধ্যবসায় ও আগ্রহের বিষয়টি শেখা। আমির খান আমার অনুপ্রেরণা।”

নিজের ব্যর্থতা প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেন, “ প্রাথমিকভাবে ব্যর্থ হওয়ার পর আমির আমায় বাস্তবটা দেখান। গাড়ি-বাড়ির চিন্তা বাদ দিয়ে অভিনয়ে মন দিই। আরো শিখতে চেষ্টা করি।”

এক সময় বলিউডের পরিচালকেরা তাকে কোন ছবিতে নিতে চাইতেন না। রনিতের কথায়, “ আমার ম্যানেজার একবার বলেছিলেন, আমরা কেন রনিত রায়কে কাস্টিং করব? জুনিয়র আর্টিস্টরাও তার চেয়ে ভালো।” এরপর রনিত নিজের মধ্যে একটু একটু করে পরিবর্তন আনার চেষ্টা করেন এবং যে বলিউড ইন্ডাস্ট্রি একদিন তাকে ফিরিয়ে দিয়েছিলো, সেখান থেকেই তার কাজের অফার আসতে থাকে।

বছর দুই আগে একবার সিনেমায় কাজ করার অফার এসেছিলো তার কাছে কিন্তু সিনেমাটি ভালো ছিলো না বলে, তিনি সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন। এভাবেই গাড়ি-বাড়ি ও খ্যাতির স্বপ্ন ভুলে নিজের অভিনয় সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন অভিনেতা এবং সে চেষ্টায় তিনি সফল। সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews