1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছত্রিশ হাজার ফুট উঁচুতে বিমানের ভিতরেই সন্তানের জন্ম দিলেন তরুণী

  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

মাটি থেকে ছত্রিশ হাজার ফুট উঁচুতে সন্তানের জন্ম দিলেন এক তরুণী। কেন্ড্রিয়া রোডেন নামের ২১ বছরের ওই তরুণী আমেরিকার কানেকটিকাটের বাসিন্দা।

আকাশ পথে নিউ ইয়র্ক থেকে ডমিনিকান রিপাবলিকে ঘুরতে যাচ্ছিলেন তিনি। কিন্তু মাঝ আকাশেই প্রসব বেদনা শুরু হওয়ায় বিমানের মধ্যেই সন্তান প্রসবে বাধ্য হন তিনি।

রোডেনের পরিজনেরা জানিয়েছেন, অক্টোবরের ২৩ তারিখ তাঁর প্রসব হবে বলে জানিয়েছিলেন তাঁর চিকিৎসক। সেই মতোই তাঁরা সিদ্ধান্ত নেন, প্রসবের আগে সকলে একসঙ্গে ছুটি কাটাতে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। দিদির সঙ্গে বিমানে চাপেন কেন্ড্রিয়া। কিন্তু বিমান ছাড়ার আধ ঘণ্টার মাথায় প্রসব বেদনা শুরু হয় তাঁর।

তরুণীর আর্তি শুনে ছুটে আসেন বিমানকর্মীরা। বাকি যাত্রীদের কাছে তাঁরা সাহায্যের আবেদন জানান। মোট ৪ জন এগিয়ে আসেন সহায়তা করতে। প্রায় কুড়ি মিনিটের চেষ্টায় মাঝ আকাশেই পুত্রসন্তানের জন্ম দেন তরুণী। তাঁর দিদি জানিয়েছেন, যাত্রী থেকে বিমানকর্মী সকলেই উদ্বেগের মধ্যে ছিলেন। সন্তান প্রসবের পর হাঁফ ছেড়ে বাঁচেন সকলেই। বিমানের ভিতরে ঘোষণা করা হয়, নতুন যাত্রী এসেছে।

জন্মের সঙ্গে সঙ্গেই অবশ্য সব সঙ্কট কাটেনি। ৪ দিন হাসপাতালে থাকতে হয়েছে সদ্যোজাতকে। পাশাপাশি, কোন দেশের নাগরিক হবে খুদে, তা নিয়েও তৈরি হয়েছিল টানাপড়েন। অবশেষে আমেরিকার দূতাবাসে গিয়ে মেটাতে হয়েছে সমস্যা। জন্মের শংসাপত্রে জন্মস্থানের জায়গায় লেখা হয়েছে। সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews