চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শ্রী নীহার কান্ত দাস নামের এক ব্যক্তিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারাই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ ) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
আসামী শ্রী নীহার কান্ত দাস, রাজশাহী জেলার তানোর থানার তানোর-হিন্দুপাড়া গ্রামের শ্রী নিমাই কান্ত দাসের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কেন্দুল মোড় এলাকায় বটগাছের নিচে পাকা রাস্তার উপরে তাহার পরিহিত ২টি জিন্স প্যান্টের
ভিতর পকেটে অবৈধ মাদকদ্রব্য ৭০০ গ্রাম হিরোইন ও একটি সাদা রংয়ের পুরাতন ব্যবহৃত র্র্যাংস-জে-৬ বাটন ফোন পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ডিএডি/জেসিও মোহাম্মদ মোক্তার হোসেন সিপিএসসি র্যাব ৫ রাজশাহী, বাদী হয়ে সদর থানায় ওইদিনই মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানার মোঃ ওসমান গনি এস আই (নিঃ) তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে শ্রী নীহার কান্ত দাসকে অভিযুক্ত করা হয়।

Leave a Reply