1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবশেষে দল পেলেন লিটন, অপেক্ষায় মোস্তাফিজ

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

অবশেষে দল পেলেন লিটন, অপেক্ষায় মোস্তাফিজ

ফর্মে না থাকায় চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিটন কুমার দাস। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে দল পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু একদিন আগে দল পেলেন এই ডান হাতি ব্যাটার।

গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন। রোববার (২ মার্চ) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন গুলশানের এই ক্লাবটির মালিক তামিম ইকবাল খান।

মূলত পারিশ্রমিক ইস্যুতেই দল নিশ্চিত করতে পারছিলেন না লিটন। এই ওপেনারের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছিল না কোনো দলেরই। শেষ পর্যন্ত গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তিনি।

গুলশান ক্রিকেট দলটি মূলত তারুণ্য নির্ভর। একাধিক তরুণ ক্রিকেটারসহ দলটিতে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।

এদিকে লিটনের দল পাওয়ার বিষয়টি জানা গেলেও মোস্তাফিজুর রহমানের দল পাওয়া নিয়ে এখনো কিছু জানা যায়নি। দেশের অন্যতম সেরা এই পেসার কোন দলের হয়ে ডিপিএলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews