1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে: নিশো

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে: নিশো

‘সুড়ঙ্গ’ সিনেমার প্রায় দুই বছর পর বড়পর্দায় ফিরছেন আফরান নিশো। ইতোমধ্যে শেষ হয়েছে তার আসন্ন সিনেমা ‘দাগি’র শুটিং।  সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে সম্প্রতি ‘দাগি’ সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। শুটিং সম্পন্ন হওয়ার বিষয়টি পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ইটস র‍্যাপ আপ।’ হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকি কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র‍্যাপ আপ’! এরপর নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’

জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। ‘দাগি’ সিনেমা নিয়ে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শিহাব শাহীন ‘দাগি’ সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছে এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আফরান নিশো।

একটি ভালো গল্প নির্ভর চলচ্চিত্র হিসেবে দাগি’র নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি ‘দাগি’ পরিচালক শিহাব শাহিনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। দাগির পুরো টিম এই সিনেমার জন্য বেস্ট এফোর্ট দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে।

ঈদে দাগি’র পাশাপাশি অনেক সিনেমা আসছে সবার জন্য আমার শুভকামনা। দাগি নিয়ে আমি একদমই চিন্তিত নই কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ।

শিহাব শাহীনের মতো পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মতো অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হওয়ার কিছু নেই। আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা।

তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা জুটির দ্বিতীয় সিনেমা ‘দাগি’।

দাগি’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews