1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে আনিলা খাতুন সাথী (১৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে।

শনিবার (১ মার্চ) সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী, শাশুড়ি ও শশুরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে আনিলা খাতুন সাথী শাশুড়ির ঘরে বসে ছিলেন।

এ সময় শাশুড়ি তকলিমা বেগমের সাথে সাথীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাথীকে দেশীয় অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে শাশুড়ি।

নিহতের স্বামী আসিফ আলী জানান, ভোরে তার পিতা সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে জমিতে কৃষি কাজ করতে যান। পরে তার নানী ফোন করে জানান স্ত্রী গলায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছে।

নিহতের পিতা আনিকুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করেছে শাশুড়িসহ তার পরিবারের লোকজন। এ ঘটনায় মেয়ে হত্যার বিচার চান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী ও শাশুড়ি-শশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews