1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোজাদার দর্শকদের সুখবর দিলো এমিরেটস ক্রিকেট বোর্ড

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

রোজাদার দর্শকদের সুখবর দিলো এমিরেটস ক্রিকেট বোর্ড

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে ভারত। তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মার্চ।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দিবারাত্রির ম্যাচ হওয়ায় খেলা দেখতে আশা দর্শকদের ইফতার করতে হবে মাঠেই। তবে রোজাদার দর্শকদের সুখবর দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করছে ইসিবি। রমজান মাসে ইফতার নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের যেন চিন্তা করতে না হয়, সেজন্য এমন উদ্যোগ নিয়েছে ইসিবি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

পোস্টে ইসিবি লিখেছে, রমজান মাসের প্রকৃত মূল্যবোধকে ধারণ করে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- এর বাকি ম্যাচগুলোর জন্য রোজাদার দর্শকদের মাঝে বিনামূল্যে বিশেষ ইফতার বক্স বিতরণ করা হবে।

রমজান মাস চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত যদি ফাইনালে উঠলে মোট তিনটি ম্যাচ হবে দুবাইয়ে।

ভারত খেলবে প্রথম সেমিফাইনালে। তবে তাদের প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মার্চ। আর ভারত ফাইনালে গেলে সেই ম্যাচটিও হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews