1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জয় দিয়ে টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

জয় দিয়ে টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির অধীনে ৫১ বছর পর টেস্ট সিরিজ খেলতে নেমেছিল কাবাডি দল। পাঁচ ম্যাচের এই সিরিজে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নেপালকে প্রথম ম্যাচে হারিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকরা। সিরিজ পঞ্চম ও শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন ময়দানে নেপালকে ৪৫-২৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে লোনাসহ চার পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ।

তবে ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যেতে থাকে নেপাল। যার ফলে প্রথমার্ধে বাংলাদেশ মাত্র চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকে। বাংলাদেশের ১৯ আর নেপালের পয়েন্ট ছিল ১৫।

দ্বিতীয়ার্ধে পয়েন্ট বাড়ানোর দিকে মনোযোগী হয় বাংলাদেশ। দুটি লোনা পেয়ে অনেক এগিয়ে যায় স্বাগতিকরা। খেলায় ফেরার কোনও সুযোগই পায়নি নেপাল। ১৮ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে বিজয় উল্লাস করে বাংলাদেশের খেলোয়াড়রা।

ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews