1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২৯ জন মাদক পাচারকারীকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে মেক্সিকো

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

২৯ জন মাদক পাচারকারীকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে মেক্সিকো

২৯ জন মাদক পাচারকারীকে একসঙ্গে আমেরিকার হাতে তুলে দেওয়া ঐতিহাসিক ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এর ফলে ট্রাম্প প্রশাসন কিছুটা নরম হবে বলে মনে করা হচ্ছে।

মেক্সিকো ঘোষণা করেছে, ২৯ জন গুরুত্বপূর্ণ মাদক পাচারকারীকে আমেরিকার হাতে তুলে দেওয়া হবে। এরা সকলেই মেক্সিকোর জেলে বন্দি এবং সেখানেই তাদের বিচার চলছে। দীর্ঘদিন ধরে আমেরিকা এই মাদক পাচারকারীদের নিজেদের হেফাজতে নিতে চেয়েছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার বিচার বিভাগ এই মাদক পাচারকারীদের নিজেদের হেফাজতে চেয়েছিল।

সে কারণেই তাদের আমেরিকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরেই ফের মেক্সিকো নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মেক্সিকোর বেআইনি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছিল।

একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সরকার ঘোষণা করেছিল যে, আগামী ৪ মার্চ থেকে সমস্ত মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। মেক্সিকোর এই পদক্ষেপের পর ট্রাম্প প্রশাসন এই শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেই মনে করা হচ্ছে।

বস্তুত, শুক্রবারই মেক্সিকোর গুরুত্বপূর্ণ প্রশাসনিক অফিসারেরা আমেরিকায় যাচ্ছেন। সেখানে এবিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আমেরিকার তরফে এখনো এবিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। কাদের হস্তান্তর করা হচ্ছে।

মেক্সিকোর সংবাদমাধ্যম জানিয়েছে, ২৯ জন মাদক পাচারকারীর নাম উল্লেখ করা হয়নি। তবে মনে করা হচ্ছে বেশ কয়েকজন হেভিওয়েট পাচারকারীকে আমেরিকার হাতে তুলে দেওয়া হবে।

এর মধ্যে ৭২ বছরের রাফায়েল কারো কুইতেরো থাকতে পারে। আমেরিকার ডিইএ এজেন্ট এনরিকে কিকি কামারেনাকে হত্যার সঙ্গে যুক্ত এই কুইতেরো।

এনরিকে আন্ডারকভার এজেন্ট হিসেবে কুইতেরোর গতিবিধির উপর নজর রেখেছিলেন। ওমার এবং মিগুয়েল অ্যাঞ্জেল ত্রেভিনো মোরালেসকেও আমেরিকার হাতে তুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই দুই মাদক পাচারকারীও গুরুত্বপূর্ণ নাম বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews